মূল্য পরিশোধ সংক্রান্ত নীতি

পরিশোধের মাধ্যম

গ্রাহক নিম্নলিখিত উপায়ে মূল্য পরিশোধ করতে পারবেন:
ক্যাশ অন ডেলিভারি
মোবাইল ব্যাংকিং (বিকাশ)
ব্যাংক ট্রান্সফার
স্টোরে সরাসরি নগদ


অগ্রিম পরিশোধ সংক্রান্ত

না, ক্যাশ অন ডেলিভারিতে পণ্য হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করতে পারবেন। তবে কিছু বিশেষ ক্ষেত্রে (যেমন উচ্চমূল্যের বা বিশেষভাবে প্রস্তুত পণ্য) আংশিক অগ্রিম পরিশোধের প্রয়োজন হতে পারে — সেক্ষেত্রে পূর্বেই অবহিত করা হবে।

কিস্তি সুবিধা সংক্রান্ত

আমরা কোনো সুদভিত্তিক কিস্তি সুবিধা প্রদান করি না এবং বিলম্বিত পরিশোধের জন্য কোনো জরিমানা বা বিলম্ব ফি আরোপ করি না। কারণ এ ধরনের সুদ ও জরিমানা রিবার অন্তর্ভুক্ত।

নিরাপত্তা সতর্কতা

আমাদের কোনো কর্মী কখনোই আপনার কাছে ওটিপি বা পিন চাইবেন না। কেউ চাইলে বুঝবেন তিনি প্রতারক — টাকা প্রদান করবেন না এবং সঙ্গে সঙ্গে আমাদের অবহিত করুন।