Refund and Returns Policy
পণ্য ফেরত ও বিনিময় নীতি
ভুল পণ্য বা ক্ষতিগ্রস্ত পণ্য প্রাপ্তির ক্ষেত্রে
পণ্য গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে আমাদের অবহিত করুন। আপনার পছন্দ অনুযায়ী বিনিময় অথবা সম্পূর্ণ মূল্য ফেরত প্রদান করা হবে। এক্ষেত্রে কুরিয়ার খরচ আমাদের বহন করবে, কারণ ত্রুটির দায় আমাদের।
পণ্যে গুণগত ত্রুটি থাকলে
পণ্য গ্রহণের ১ দিনের মধ্যে আমাদের অবহিত করুন। এক্ষেত্রে সিল ভাঙা থাকলেও এবং পণ্য আংশিক ব্যবহৃত হলেও ফেরত গ্রহণ করা হবে — কারণ ত্রুটিপূর্ণ পণ্য ফেরত দেওয়া শরীয়াহ কর্তৃক আপনাকে প্রদত্ত অধিকার।
পণ্যে কোনো ত্রুটি নেই, তবে আপনার প্রয়োজন নেই
হ্যাঁ, ফেরত দেওয়া সম্ভব। শর্তসাপেক্ষে — সিল ও মোড়ক সম্পূর্ণ অক্ষত থাকতে হবে এবং ৪৮ ঘণ্টার মধ্যে অবহিত করতে হবে। এক্ষেত্রে কুরিয়ার ও অর্থ পাঠানোর খরচ আপনাকে বহন করতে হবে।
টাকা ফেরত পেতে সময়সীমা
পণ্য আমাদের হস্তগত হয়ে যাচাই সম্পন্ন হওয়ার পর —
মোবাইল ব্যাংকিং ও ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে: ৩–৫ কার্যদিবস
ব্যাংক বা কার্ডের ক্ষেত্রে: ৭–১৪ কার্যদিবস
সরাসরি উপস্থিত হলে: তাৎক্ষণিক নগদ
ফেরতের সময় কোনো ফি কাটা হয় কি?
না। কোনো “প্রক্রিয়াকরণ ফি” বা জরিমানা কাটা হয় না। কেবল কুরিয়ার ও অর্থ পাঠানোর প্রকৃত খরচ বাদ যায় — যা আমাদের আয় নয়।